Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » পাঠ্যবইয়ের মতো ছাপা হবে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন: প্রধান উপদেষ্টা

পাঠ্যবইয়ের মতো ছাপা হবে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে। এটা শুধু নারীদের বিষয় নয় সার্বিক বিষয়। এটা পাঠ্যবইয়ের মতো বই আকারে ছাপা হবে। দলিল হিসেবে অফিসে রেখে দিলে হবে না, মানুষের কাছে উন্মুক্ত করে দিতে হবে।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রতিবেদন হস্তান্তরের পর একথা বলেন তিনি। পরে প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, ‘যেই সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেটা যেন আমাদের মাধ্যমে হয়ে যায়। আমরা যেন এই কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি।

পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে আছে। তারা এটা নিয়ে পর্যালোচনা করবে। অনুপ্রাণিত হবে। অন্য দেশের নারীরাও এটা নিয়ে সিরিয়াস।’
তিনি বলেন, ‘এটা শুধু নারীদের বিষয় নয় সার্বিক বিষয়। এই প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে। এটা পাঠ্যবইয়ের মত বই আকারে ছাপা হবে। দলিল হিসেবে অফিসে রেখে দিলে হবে না, মানুষের কাছে উন্মুক্ত করে দিতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘কমিশনের সুপারিশগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও উপস্থাপন করা হবে।’

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেন, ‘জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণার্থে এমন কিছু করতে চেয়েছি, যা মানুষের জন্য কল্যাণকর হবে, সমাজের জন্য কল্যাণকর হবে।’

তিনি বলেন, কমিশনের সুপারিশগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে: কিছু সুপারিশ বর্তমান সরকারই বাস্তবায়ন করতে পারবে, কিছু থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য, আর কিছু অংশে তুলে ধরা হয়েছে নারী আন্দোলনের স্বপ্ন ও প্রত্যাশা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top