Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » সর্বদলীয় বৈঠক চলছে, গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে

সর্বদলীয় বৈঠক চলছে, গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠক চলছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার পর প্রধান উপদেষ্টা প্রবেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। তারপর বৈঠক শুরু হয়। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে বৈঠকস্থলে আসতে থাকেন।

বৈঠকে অংশ নিতে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক রাজনৈতিক দল বিএনপি তাদের একজন প্রতিনিধি পাঠিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ যোগ দিয়েছেন। দলটি এতে অংশ নেবে কি না, এ নিয়ে অনিশ্চিয়তা ছিল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে বলেছিলেন, বৈঠকে বিএনপি যাবে কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে অংশ নিলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমদ মতামত দেবে না বলে। বিএনপি সূত্রে জানা গেছে, জুলাই ঘোষণাপত্র বিষয়ে মতামত দেয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন সালাহউদ্দিন আহমদ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি বৈঠক যোগ দেবে বলে জানা গেছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বৈঠকে যোগ দিয়েছেন।

বৈঠকে যোগ দেয়ার আগে জোনায়েদ সাকি আজ দুপুরে ব্রিফিংয়ে বলেন, বৈঠকে ঘোষণাপত্র নিয়ে আলোচনায় অংশ নেবে না গণতন্ত্র মঞ্চ, বরং এতে যোগ দিয়ে যে প্রক্রিয়ায় বৈঠক ডাকা হয়েছে সেটি তুলে ধরবে জোটের প্রতিনিধি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top