Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » ১৫ দিনে প্রবাসী আয় এলো ১০২ কোটি ডলার

১৫ দিনে প্রবাসী আয় এলো ১০২ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৬ কোটি ৭৯ লাখ ডলার। সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দেশে মার্চের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৮৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮৭ কোটি ১৯ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ৯ থেকে ১৫ মার্চ দেশে রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এছাড়া ১ থেকে ৮ মার্চ এসেছে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।

আর গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা চলতি অর্থবছরে সর্বোচ্চ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top