Tuesday , 23 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » তামিল অভিনেত্রীর মরদেহ উদ্ধার

তামিল অভিনেত্রীর মরদেহ উদ্ধার

তামিল অভিনেত্রী দীপার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চেন্নাইয়ের বাইরুগামবাকামের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ২৯ বছর বয়সী অভিনেত্রীর মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, চেন্নাইয়ের মালিকাই অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টে বেশ কদিন ধরে একা বসবাস করে আসছিলেন দীপা।

দীর্ঘ সময় ফোন না ধরায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। এরপর এ অভিনেত্রীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো পুলিশের বরাত দিয়ে বলছে, দীপার মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে জানা যায়, প্রেম সম্পর্কিত সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

তবে দীপার বন্ধুরা বলছেন, বেশকিছুদিন ধরে দীপা মানসিক সমস্যায় ভুগছিলেন। দীপা দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।

কিছুদিন আগে তামিল ভাষার ‘বাইথা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। পলিন জেসিকা নামেও পরিচিত ছিলেন দীপা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top