Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » গৃহবধূর প্রাণ হারাল খিলগাঁওয়ে ময়লার গাড়ির ধাক্কায়

গৃহবধূর প্রাণ হারাল খিলগাঁওয়ে ময়লার গাড়ির ধাক্কায়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূর নাম নাসরিন আক্তার (২০)। এসময় তার স্বামী শিপন আহত হয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ার ১৩ নম্বর রোডে এ দুর্ঘটনাটি ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ফারুকুল আলম বলেন, ‘মোটরসাইকেলের পিছনে শিপনের স্ত্রী নাসরিন বসা ছিলেন। তিলপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় নাসরিন। পরে স্বামীসহ পথচারীরা তাকে স্থানীয় খিদমা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।’

তিনি বলেন,‘এ ঘটনায় নিহতের স্বামী শিপন সামান্য আহত হয়েছেন। ওই দম্পতি সিপাহীবাগ এলাকায় থাকেন। দুর্ঘটনার পরপরই ময়লার গাড়ি জব্দসহ চালককে আটক করা হয়েছে।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top