Sunday , 17 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বড়বিহানালী ইউনিয়নে উঠান বৈঠক ও গনসংযোগ করেন, চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াছিন আলী সরদার

বড়বিহানালী ইউনিয়নে উঠান বৈঠক ও গনসংযোগ করেন, চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াছিন আলী সরদার

বাগমারা প্রতিনিধিঃ

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় উঠান বৈঠক ও গণসংযোগ রাজশাহীর বাগমারা উপজেলার ০৪নং বড়বিহানালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আ,লীগের সাবেক -সাধারণ সম্পাদক ও বর্তমান আ,লীগ নেতা মোঃ ইয়াছিন আলী সরদার। আওয়ামীলীগ নেতা ইয়াছিন আলী সরদার বুধবার ( ৬ অক্টোবর ২০২১) ০৪ নং বড়বিহানালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও কহিতপাড়া গ্রাম সহ- মদাখালী বাজারে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী সরদার । আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে উঠান বৈঠক ও গণসংযোগ তার।

স্থানীয়রা জানান,০৪ নং বড়বিহানালী ইউনিয়ন তার এ প্রচারণায় ব্যাপক সাড়া জেগেছে সাধারণ ভোটারদের মাঝে। সব মিলিয়ে প্রচার প্রচারণায় অন্যান্য প্রাথীর চেয়ে আ,লীগ নেতা ইয়াছিন আলী সরদার অনেকটা এগিয়ে রয়েছেন বলে মনে করছি।

ইয়াছিন সরদার বলেন,চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি। তিনি আরো বলেন, ‘দল তাকে মনোনয়ন দিলে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ।

সাধারণ মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে ও পছন্দ করে। তাদের ভালোবাসার প্রতিদান হিসেবে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করে ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করতে চাই।
চেয়ারম্যান নির্বাচিত হলে গ্রামভিত্তিক সকল সমস্যা সমাধান, সমপরিমান উন্নয়ন, ভাতা ও অন্যান্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top