Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ঈদে চলবে কি লঞ্চ?

ঈদে চলবে কি লঞ্চ?

চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ থেকে ২৩শে জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।

ঈদুল আজহায় লঞ্চ চলাচল করবে কি না- এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক। আজ সোমবার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক একটি কমিটি রয়েছে। তারা লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন।

অপর্ণার বিয়ে কাল
যেহেতু এখন দেশে করোনার মহামারি চলছে, সেহেতু ঈদে লঞ্চ চলবে কি না- তা মন্ত্রিপরিষদই সিদ্ধান্ত নেবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top