ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর জামাল উদ্দিন (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার চৌরাস্তা সংলগ্ন একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
উপজেলার যশরা ইউনিয়নের শেখের কান্দা গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে জামাল উদ্দিন তিন সন্তানের জনক ও মৃগি রোগী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন শনিবার বিকেল বেলা ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় শিবগঞ্জ বাজারে ভ্যানগাড়িসহ তাকে দেখতে পায় লোকজন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বহু জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান করতে পারেননি। রবিবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ চৌরাস্তা সংলগ্ন সুরুজ সরকারের রাইচ মিলের পিছনে মজা পুকুর পাড়ে জামাল উদ্দিনের জুতা ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, এ ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি। তবে শুনেছি লোকটির মৃগি রোগ ছিল। পানিতে পড়ে মারা যাওয়ায় পরিবারের লোকজন লাশ নিয়ে দাফন করেছেন।
Welcome To B News Just another WordPress site
