Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিবিধ » দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উপমহাদেশের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দিলীপ কুমার বুধবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চলচ্চিত্রের একটা যুগের অবসান ঘটল। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের বিশিষ্টরা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top