Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় ছেলের হাতে পিতা খুন- স্ত্রীসহ গ্রেপ্তার তিন

বাগমারায় ছেলের হাতে পিতা খুন- স্ত্রীসহ গ্রেপ্তার তিন

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বাবার নাম আলহাজ্ব মাহামুদ আলী শাহ (৬২)। তিনি উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের শাহপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশের ধারনা শ্বাসরোধ করেই বৃদ্ধা মাহামুদ আলীকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছে বলে বাগমারা থানা পুলিশ জানিয়েছেন। এদিকে, ওই ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ছেলে মোজাহার আলী (৩২) ও ছেলের বউ জান্নাতুন নেছা (২২) সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আলহাজ্ব মাহামুদ আলীর দুই ছেলে আজাহার আলী (৩৫) ও মোজাহার আলী একই বাড়িতে বসবাস করে আসছে।

আজাহার আলী সৌদি আরব থাকায় তার স্ত্রী খালেদা বেগমের সাথে মোজাহার আলীর স্ত্রী জান্নাতুন নেছার প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো। ওই দ্বন্দ্বের জেরে পিতা মাহামুদ আলী তার ছেলে মোজাহার আলী ও স্ত্রী আনোয়ারা বেগমকে একই বাড়ির ভেতর প্রাচীর দিয়ে আলাদা করে দেয়। এছাড়াও আজাহার আলীর বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে পিতা মাহামুদ আলী ছেলে ও ছেলের বউ খালেদার নামে কিছু জমি রেজিষ্ট্রি করে দেয়।

জমি দেয়ার পর থেকেই পিতা মাহামুদ আলীর সাথে তার স্ত্রী আনোয়ারা ও ছেলে মোজাহার আলীর মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত রোববার (৬ ডিসেম্বর) রাতে ভটখালী বাজার থেকে মাহামুদ আলী তার বাড়িতে প্রবেশ করে। রাতের কোন এক সময়ে হত্যাকারী বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং শ্বাসরোধের মাধ্যমে তাকে হত্যা করে পালিয়ে যায়।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে প্রতিবেশীরা বাড়ির দরজা খোলা না দেখে মাহামুদ আলীকে ডাকতে শুরু করে। প্রতিবেশীদের ডাকে সাড়া না দেয়ায় তারা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে বারান্দায় মাহামুদ আলীর লাশ পড়ে থাকতে দেখতে পায়। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হলে স্ত্রী, ছেলে ও ছেলের বউসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাহমুদ আলী কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top