Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » ইসলাম » মসজিদুল হারাম-নববী খুলছে

মসজিদুল হারাম-নববী খুলছে

করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারীর কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল রোববার (৪ সেপ্টেম্বর) থেকে মক্কা এবং মদীনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেয়া হচ্ছে। পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেয়ার জন্য দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে

ইরানি বার্তা সংস্থা পার্সটুডের এক খবরে বলা হয়েছে, ওমরাহ পালনের বিষয়টি তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে থাকবে শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত নাগরিকেদর ওমরা পালনের সুযোগ। এ সময় প্রতিদিন ছয় হাজার মানুষ ওমরা পালনের সুযোগ পাবেন।

সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন জানিয়েছেন, প্রথম পর্যায়ে খুবই সতর্কতার সাথে এবং সুনির্দিষ্ট সময়ের ভেতরে ওমরাহ পালন করা হবে। ওমরাহ পালনকারীদেরকে কয়েকটি গ্রুপে বিভক্ত করা হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই ওমরা পালনকারীদেরকে পবিত্র কাবা তাওয়াফ করতে হবে।

তবে আগামী ১৮ অক্টোবর থেকে প্রতিদিন ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়িয়ে ১৫ হাজার করা হবে। এবং সর্বোচ্চ ৪০ হাজার মানুষকে কাবা শরীফে নামাজ আদায় করতে দেয়া হবে। আর বিদেশি নাগরিকরা ওমরা পালনের সুযোগ পাবেন আগামী ১ নভেম্বর থেকে। এ সময় থেকে প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরা পালন করতে পারবেন। এ সময় মসজিদের ভিতরে ৬০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top