চতুর্থ ওয়ানডে ম্যাচে ভারতকে জয়ের জন্য ৩৪৯ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্যানবেরায় ম্যানুকা ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ১৮৭ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৯৩ রানে আউট হলেও ফিঞ্চ তার সপ্তম শতরান তুলে আউট হন ১০৭ রানে।
এরপর স্মিথ ও মার্শ ঝড়ো গতিতে রান তুলতে থাকেন। স্মিথ ৫১ রানে আউট হলে পরপর কয়েকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে শেষ দিকে ম্যাক্সওয়েলের স্বভাবসুলভ ২০ বলে ৪১ রান করলে ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর হয় ৮ উইকেটে ৩৪৮।
ভারতের ইশান্ত শর্মা চারটি ও উমেশ যাদব তিনটি উইকেট নেন।
প্রথম তিনটি ওয়ানডে জিতে সিরিজে ৩-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
Welcome To B News Just another WordPress site
