Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » রুশ সেনারা সিরিয়ায় ঢুকছে

রুশ সেনারা সিরিয়ায় ঢুকছে

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর সেই শূন্যস্থান পূরণ করেছে রাশিয়ার সেনারা। ইসলামিক স্টেটের (আইএস) পুরনো ঘাঁটি রাক্কায় ঢুকেছে রাশিয়া বাহিনী।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেজরা টিভি চ্যানেলের ফুটেজে রুশ সেনাদের সিরিয়ার শিশুদের সঙ্গে হাত মেলাতে এবং ‘রাশিয়া তোমাদের পাশে আছে’ স্লোগানে ট্রাক থেকে মানবিক ত্রাণ নামাতে দেখা গেছে।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযানে বড় ধরনের জয়ে দুই বছর আগে রাক্কা দখল করে নিয়েছিল মার্কিন সেনা ও তাদের কুর্দি মিত্রবাহিনী।

কিন্তু গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ সেখান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়ার পরই দ্রুত ওই জায়গায় অগ্রসর হয় রাশিয়া। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের মিত্র হিসেবে লড়ছে রাশিয়া।

কুর্দিরা তাদের এলাকায় রাশিয়াকে ডেকে এনেছে। সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তুরস্কের অভিযান শুরুর আগে ট্রাম্প সেখানে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর রাশিয়াকে সেখানে আমন্ত্রণ জানায় কুর্দিরা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top