বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য জার্সি উন্মোচন করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার রাজধানীর একটি হোটেলে জার্সি উন্মোচন করা হয়।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, ভাইস চেয়ারম্যান সাজনিন খান, টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস, চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম ও স্পন্সর প্রতিষ্ঠান একমির পরিচালক ফাহিম সিনহা।
দলটির তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র, নূরুল হাসান সোহান, জুবায়ের হোসেন লিখন।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন রায়াদ এমরিট, রায়ান বার্ল, অভিস্কা ফার্নান্দো ও কোচিং স্টাফের সদস্যরা।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিসিয়াল পার্টনারদের নামও ঘোষণা করা হয়।
আগামী ১১ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে রয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলী, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন।
বিদেশি: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স, মুসা খান, চ্যাডউইক ওয়ালটন।
Welcome To B News Just another WordPress site
