Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » আগুনে পুড়ে মরল ২ মেয়েসহ মা

আগুনে পুড়ে মরল ২ মেয়েসহ মা

গাড়ি বিস্ফোরণের কারণে সৃষ্ট আগুনে পুড়ে দুই মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে। রবিবার ভারতের রাজধানী নয়াদিল্লির অক্ষরধাম ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারটি গাড়িতে করে একটি মন্দিরে যাচ্ছিল। আচমকা গাড়িটি বিস্ফোরিত হয়।

প্রাথমিক তদন্ত জানা গেছে, গাড়িটিতে থাকা গ্যাসের (সিএনজি) বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম রঞ্জনা (৩৫)। নিহত দুই মেয়ের নাম রিধি ও নিক্কি। স্বামী ও তৃতীয় কন্যাসন্তান ভাগ্যক্রমে বেঁচে গেছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top