Friday , 3 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » রোহিঙ্গাদের আরও অর্ধ কোটি টাকা সহায়তা দেবে ভিয়েতনাম

রোহিঙ্গাদের আরও অর্ধ কোটি টাকা সহায়তা দেবে ভিয়েতনাম

মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা) সহায়তার ঘোষণা দিয়েছে ভিয়েতনাম।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ডব্লিউএফপি’র প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেছেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা মানুষদের সহায়তায় এগিয়ে আসায় ভিয়েতনামের কাছে কৃতজ্ঞ আমরা।

তিনি বলেন, এটা খুব সামান্য পরিমাণ সহায়তা হলেও আশা করি এভাবে সংকটময় পরিস্থিতি মোকাবিলায় আমরা এগিয়ে যেতে পারব।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top