জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এতে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন ছাড়াও বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
Welcome To B News Just another WordPress site
