Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » ঘুষের দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারপোল প্রধানকে

ঘুষের দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারপোল প্রধানকে

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সদ্য পদত্যাগকারী প্রধান মেং হংও-কে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করেছে চীনা কর্তৃপক্ষ। গত মাসে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে চীন সফরে গিয়ে সেখানে আটক হন তিনি। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় চীন।

সোমবার বেইজিংয়ের সরকারি কর্মকর্তারা বলেছেন, চীনা বংশোদ্ভূত ইন্টারপোলের প্রধান মেং হংওয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

মেং হংওয়ে ইন্টারপোলের প্রধান ও চীনের জননিরাপত্তাবিষয়ক উপ-মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার চীনের এই মন্ত্রণালয় বলছে, মেং হংওয়ে ঘুষ গ্রহণ করেছিলেন। তবে এই অভিযোগ এবং তাকে কোথায় আটকে রাখা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়।

চীনের উদ্দেশে ফ্রান্স ত্যাগ করার পর থেকে ইন্টারপোলের এই প্রধান নিখোঁজ রয়েছেন বলে গত শুক্রবার ফরাসি কর্মকর্তারা জানান।

রবিবার মেংয়ের স্ত্রী তার স্বামীর নিখোঁজ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সংগঠনে চীনা কর্মকর্তাদের নেতৃত্ব নিয়ে সঙ্কট তৈরি করতে পারে মেং-য়ের এই ঘটনা। তবে নিখোঁজ কর্মকর্তাকে খুঁজে বের করার ব্যর্থতা ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের জন্য কিছুটা বিব্রতকরও।

এদিকে, রবিবার ইন্টারপোলের এক বিবৃতিতে বলা হয়, মেং পদত্যাগ করেছেন এবং আগামী নভেম্বরে নির্বাচন না হওয়া পর্যন্ত ইন্টারপোলের অস্থায়ী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top