অবশেষে ইনজুরি কাটিয়ে উঠেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল শুক্রবার নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মরণ-বাঁচন ম্যাচে নেতৃত্ব দেবেন সাকিব। এতদিন তার জায়গায় দলের নেতৃত্বভার ছিল মাহমুদ উল্লাহ রিয়াদের ওপর। ফাইনালে ভারতের মুখোমুখি হতে হলে ম্যাচটি জিততেই হবে টাইগারদের।
২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। আশা করেছিলেন, নিদাহাস ট্রফির শুরু থেকেই খেলতে পারবেন। কিন্তু একটু তাড়াহুড়ো করতে গিয়ে আরও ঝামেলা বেড়ে যায়। একটু প্র্যাকটিস করলেই আঙুল ফুলে যেত। শেষ পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ড যান। সেখান থেকে দেশে ফিরে, শ্রীলঙ্কায় গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করে আবার যান অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া থেকে কদিন আগে দেশে ফিরে পুরোদমে অনুশীলন শুরু করেন বিশ্বসেরা অল-রাউন্ডার। এ থেকেই বোঝা হয়ে যা তিনি মাঠে নামার জন্য পুরোপুরি ফিট। অঘোষিত সেমিফাইনাল খেলতে আজ বৃহস্পতিবারই তিনি কলম্বোর উদ্দেশ্যে উড়াল দেবেন। মরণ-বাঁচন ম্যাচে দলের সেরা পারফরমারকে পাচ্ছে টাইগাররা।
Welcome To B News Just another WordPress site
