Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » সিরীয় শিশুদের শৈশব বিপন্ন! চরম ঝুঁকিতে বেঁচে আছে শিশুরা!

সিরীয় শিশুদের শৈশব বিপন্ন! চরম ঝুঁকিতে বেঁচে আছে শিশুরা!

গত আট বছর ধরে প্রতিদিন চরম ঝুঁকির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে সিরিয়ার শিশুদের। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শিশুদের শৈশব বিপন্ন হয়ে পড়েছে। সম্প্রতি এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছে ইউনিসেফ৷ এ বিষয়ে সংস্থাটি একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।

ইউনিসেফ-এর রিপোর্ট বলছে, রক্তস্নাত সিরিয়ায় ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে দ্বিগুণ হারে শিশুর মৃত্যু হয়েছে৷

এদিকে, ইউনিসেফ-এর ওই রিপোর্টকে সমর্থন করেছে মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’।

মানবাধিকার সংস্থাটি জানায়, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিরিয়ার পূর্ব গৌতা অঞ্চলে আসাদ সরকার ও যৌথবাহিনীর বোমাবর্ষণে ২০০ জন শিশুর মৃত্যু হয়েছে।

সংগঠনটির দাবি, হামলায় প্রতি পাঁচজন নাগরিকের মধ্যে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, গত সাত বছরে সিরিয়ায় সাড়ে ৩ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ওই সংগঠন।

ওই ব্রিটিশ সংগঠনের পরিসংখ্যান বলছে, ২০১১ সালের মার্চ থেকে এখনও পর্যন্ত সিরিয়ায় মোট ৩,৫৩,৩৯৫ জনের মৃত্যু হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top