এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও দুই দিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকায় আসবেন। এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে। সফর শেষে বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে এডিবি অন্যতম। আগামী পাঁচ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি।
এর আগে গত ১৭ জানুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সভায় যোগ দিতে ঢাকায় আসেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং।
Welcome To B News Just another WordPress site
