মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাবগাম্ভীর্য বজায় রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
একুশের শিক্ষা ও চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়ে ভিসি বলেন, মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এবং আজিমপুর কবরস্থানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের যাবতীয় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে থাকে। এ বছরও যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি উদ্যাপনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দিবসটি সুষ্ঠুভাবে পালনের জন্য কেন্দ্রীয় সমন্বয় কমিটি বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে।
জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তার কথা বিবেচনা করে বরাবরের মতো এবারও সতর্কতা ও ভাবগাম্ভীর্যের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণœ রাখার স্বার্থে সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সকল কর্মসূচীর সফল বাস্তবায়নে ভিসি সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
Welcome To B News Just another WordPress site
