প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন। শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবী এসে পৌঁছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র শুক্রবার বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান আবুধাবি সময় বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে’।
তিনি বলেন, বিমানটি আজ রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।
Welcome To B News Just another WordPress site
