Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা মামলার হুমকি আরসিবিসি’র

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা মামলার হুমকি আরসিবিসি’র

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা মামলা করার হুঁশিয়ারি দিয়েছে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয়ার পর এক বিবৃতিতে এ ঘোষণা দেয় আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ।

বিবৃতিতে জানানো হয়, যেকোনো ধরনের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ। আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ আরো বলে, এ অপরাধ বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে সংগঠিত। বাংলাদেশ ব্যাংকের এখন অভ্যন্তরীণভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত বলেও জানানো হয় বিবৃতিতে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে ক্যাসিনোয় চলে যায়। এর মধ্যে মাত্র দেড় কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top