সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা ভারত নিয়িন্ত্রত কাশ্মীরের একটি হাসপাতালে হামলা চালিয়ে সেখান থেকে একজন কয়েদিকে নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় নিহত হয়েছেন দুই ভারতীয় পুলিশ কর্মকর্তা। ২০১৪ সাল থেকে জেলখানায় থাকা ওই কয়েদিকে হাসপাতালে নেওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য।
মঙ্গলবারের ওই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি বা হাসপাতাল-কর্মী হতাহতের খবর নেই।
পুলিশ বলছে, পালিয়ে যাওয়া কয়েদি নাভিদ জাটের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সাবেক কমান্ডার ছিলেন জাট।
পুলিশের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে চেক আপের জন্য ৬ জন বন্দিকে নেওয়া হয়। তাদেরই একজন ছিলেন নাভিদ। এই দলের মধ্যে তিনি ছিলেন একমাত্র পাকিস্তানী নাগরিক
Welcome To B News Just another WordPress site
