Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » ইথিওপিয়া থেকে শিশু দত্তক নেয়া বন্ধ

ইথিওপিয়া থেকে শিশু দত্তক নেয়া বন্ধ

ইথিওপিয়া থেকে দত্তক নেয়া শিশুরা বিদেশে অবহেলা ও নির্যাতনের মধ্যে বড় হচ্ছে, এই ধরনের আশঙ্কার পটভূমিতে সে দেশ থেকে বিদেশি নাগরিকদের শিশু দত্তক নেয়া নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন নাগরিকরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সব শিশু দত্তক নেন, তার সবচেয়ে বড় উৎসই হল ইথিওপিয়া। আমেরিকাতে আন্তর্জাতিকভাবে দত্তক নেয়া শিশুদের প্রায় কুড়ি শতাংশই সে দেশের।

ইথিওপিয়া থেকে যারা শিশু দত্তক নিয়েছেন, সেই তালিকায় আছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিও।

তবে ২০১৩ সালে আমেরিকাতে এক দম্পতি ইথিওপিয়া থেকে দত্তক নেয়া একটি শিশুকে হত্যার দায়ে দোষীও সাব্যস্ত হয়েছিলেন।

ইথিওপয়ার রাজধানী আদিস আবাবা থেকে বিবিসির ইম্যানুয়েল ইগুনজা বলছেন, সেই মামলার সূত্র ধরেই ইথিওপিয়া থেকে বিদেশিদের শিশু দত্তক নেয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছিল।

দুবছর আগে ডেনমার্কও ইথিওপিয়া থেকে শিশু দত্তক নেয়া বন্ধ করে দিয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরেও বিতর্ক হয়েছিল, তবে ডেনমার্ক বলেছিল এই দত্তক নেয়ার সাথে সম্ভাব্য শিশু পাচারের সম্পর্ক থাকতে পারে বলে তারা সন্দেহ করছে।

ইথিওপিয়ার আইন-প্রণেতারা এখন বলছেন সে দেশে অনাথ ও সামাজিকভাবে বিপন্ন শিশুদের এখন স্থানীয়ভাবে যে সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে সেই পদ্ধতির মধ্যেই বড় করে তোলা হবে।

তবে সে দেশের এমপি-দের কেউ কেউ আবার বলছেন ইথিওপিয়াতে বিপন্ন শিশুদের দেখাশুনো করার মতো উপযুক্ত সামাজিক অবকাঠামোই নেই।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top