Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু

ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় নগরী বেঙ্গালুরুর একটি পানশালা ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

কর্মকর্তারা বলছেন, যারা প্রাণ হারিয়েছেন তারা পানশালার কর্মী। অগ্নিকাণ্ডের সময় তারা সেখানে ঘুমিয়ে ছিলেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ ভোররাত আড়াইটার দিকে কৈলাশ বার ও রেস্তোরাঁয় আগুন ধরে যায়।’

খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top