Friday , 3 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » টিভিতে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মডেলকে গণধর্ষণ

টিভিতে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মডেলকে গণধর্ষণ

টিভিতে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মডেলকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে।  ২৫ ডিসেম্বর ভারতের দিল্লির সরোজিনী নগরে ঘটেছে এ ঘটনা।

২৬ ডিসেম্বর ওই মডেল পুলিশের কাছে বিষয়টি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন।  সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত ওই তিন জনকে বুধবার গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই মডেল বিহারের বাসিন্দা।  দিল্লিতে কাজের খোঁজে এসেছিলেন।  তখনই আলাপ হয় অভিযুক্ত তিন জনের সঙ্গে।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, গত ১৫-২০ দিন আগে মুম্বইয়ের এক টেলিভিশন ডিরেক্টরের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই তিন জন।  তাদের সঙ্গে দেখা করতে একটি শপিং মলে আসতে বলা হয় ওই মডেলকে।  সেই মতো গত ২৫ ডিসেম্বর দিল্লির একটি শপিং মলে ওই তিন ব্যক্তির সঙ্গে দেখা করেন তিনি।  অভিযোগ, সেখান থেকে তাঁকে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ওই তিন অভিযুক্ত।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top