Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » উ. কোরিয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

উ. কোরিয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে নেতৃত্ব দেয়ায় উত্তর কোরিয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার, মার্কিন অর্থ দফতরের পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিম জং সিক এবং রি পিয়ং চোল নামে ওই দুই উত্তর কোরীয় অনেকদিন ধরেই দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এরা উভয়ই উত্তর কোরীয় নেতা কিম জং উনের ঘনিষ্ট সহকারী এবং বিগত কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় তাদেরকে উনের পাশে থাকতে দেখা গেছে।

এর আগে, গত শুক্রবার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বসম্মতভাবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নতুন ওই নিষেধাজ্ঞাকে আগ্রাসী হিসেবে অভিহিত করে তা যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top