Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ‘সংসদ রেখেই নির্বাচন হবে’

‘সংসদ রেখেই নির্বাচন হবে’

সংসদ রেখেই নির্বাচন হবে, কারণ সংবিধান অনুসারে এ সংসদের মেয়াদ রয়েছে ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত। সুতারাং বর্তমান সংসদও থাকবে, নির্বাচনও হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, পৃথিবীর সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়ে থাকে।  বিএনপি যতো কথাই বলুক; আগামী নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে এবং সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।

এ সময় অনেকের মধ্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top