তিন দিনের সরকারি সফরে ফ্রান্স পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ওয়ান প্ল্যানেট সামিটে অংশগ্রহণের পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের দিকে রওয়ানা হন। বাংলাদেশ সময় রাত পৌনে একটার দিকে তিনি সেখানে পৌঁছান। সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত হবে ওয়ান প্ল্যানেট সামিট। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তির বাস্তবায়নে আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, সামিটে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণে গুরুত্ব দিয়ে যে বক্তব্য রাখবেন, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারনা করা হচ্ছে।
Welcome To B News Just another WordPress site
