Sunday , 8 February 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের আস্থা আছে ঝিকরায় ডি এম জিয়াউর রহমান জিয়া
ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের আস্থা আছে ঝিকরায় ডি এম জিয়াউর রহমান জিয়া

ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের আস্থা আছে ঝিকরায় ডি এম জিয়াউর রহমান জিয়া

মোঃ রেজাউল করিমঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫৫-রাজশাহী-৪ বাগমারা আসনে বি এনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।
বাগমারা  উপজেলার ঝিকরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার, রনশিবাড়ি বাজার, রায়নগর বাজার, মরুগ্রাম বাজার, ঝিকরা বাজারে গণসংযোগ ও পথসভায় অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে ডি এম জিয়াউর রহমান জিয়া বলেন, “ধানের শীষের প্রতি মানুষের আস্থা রয়েছে। এই আস্থা প্রকাশ করার জন্য উচ্ছ্বসিত মানুষ। কারণ, এখানে ব্যক্তিটা বিষয়বস্তু নয়, এটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, এইটা আল্লাহ প্রদত্ত মার্কা। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতিয়ার হিসেবে আসবে ধানের শীষ।”

তিনি আরও বলেন, “এই মার্কাকে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার প্রতিফলন আপনারা এই জনজোয়ারের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। চারদিক থেকে, ঘরবাড়ি থেকে লোকজন বেরিয়ে আসতেছে।
বিএনপি নেতা-কর্মীদের সহযোগিতা পাচ্ছেন জানিয়ে ডি এম জিয়াউর রহমান জিয়া আরও বলেন, “তারেক রহমান আমাদের একত্রিত করার যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো। সকল প্রতিদ্বন্দ্বী আমাদের কাছে একইরকম। নির্বাচনি মাঠে সকল প্রতিদ্বন্দ্বী আমাদের কাছে একইরকম। এইখানে কাউকে উচু বা নিচু করে দেখার উপায় নেই। এই বিচার করবে সম্মানিত ভোটাররা।”

আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে ধানের শীষ মার্কায় ভোট দিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ধানের শীষের প্রার্থী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বি এনপির সভাপতি ও ঝিকরা ইউনিয়ন পরিষেদর সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হামিদ মরু এর স্ত্রী মোছাঃ কহিনুর বেগম, বাগমারা উপজেলা বি এনপির সাবেক সহ-সভাপতি,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিকরা ইউনিয়ন পরিষেদর সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান (রতন), বাগমারা উপজেলা বি এনপির সদস্য মোঃ ছমির উর্দ্দিন,  ঝিকরা ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছার রহমান, বি এনপির নেতা মোঃ ফারুক হোসেন, মোঃ আশরাফুল ইসলাম দুলাল, মোঃ শহিদুল ইসলাম, যুবদল সভাপতি মোঃ রেজাউল সির্দ্দিক, প্রমুখ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top