Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2025 (page 5)

Yearly Archives: 2025

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়লো ৫ শতাংশ

 রাশিয়ার দুটি বৃহৎ তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ... Read More »

আইএমএফের ষষ্ঠ কিস্তি পাবে বাংলাদেশ, সংসদ নির্বাচনের পর

টি.এ.কে আজাদ:  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের ষষ্ঠ কিস্তি এ বছরের শেষে আসছে না। কারণ সংস্থাটি সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা নিশ্চিত করতে নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে চায়। বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘পরের কিস্তি মার্চ বা এপ্রিলে আসতে পারে। তবে এটা ... Read More »

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, কারাগারে যুবক

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গত ২০ অক্টোবর ময়মনসিংহ মেডিক্যাল মর্গে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবকের নাম আবু সাঈদ (১৯)। তিনি হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সূত্র জানায়, গত ১৯ অক্টোবর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করে হালুয়াঘাট ... Read More »

১০ চুক্তি ভারতের সঙ্গে ‘বাতিলের’ তথ্য সঠিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা

টি.এ.কে আজাদ:  ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প ও চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে শুধু একটি চুক্তি বাতিল করা হয়েছে।’ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা ... Read More »

পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) পদে ৪ হাজার সদস্য নিয়োগ করবে সরকার, প্রজ্ঞাপন জারি

পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) পদে ৪ হাজার সদস্য নিয়োগ করবে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’ শর্তে ... Read More »

রিটার্নিং কর্মকর্তাদের জন্য পৃথক আচরণবিধি আসছে

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তারা কী করতে পারবেন এবং কী করতে পারবেন না, তা নির্ধারণ করে দেওয়া থাকে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)। পাশাপাশি তফসিল ঘোষণার পর বিভিন্ন পরিপত্র জারি করে ভোট পরিচালনায় নিযুক্ত এই কর্মকর্তাদের দায়িত্ব জানিয়ে দেওয়া হয়। তবে আলাদা কোনো আচরণবিধি না থাকায় অনেক সময় রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বের সীমা অতিক্রম করে পক্ষপাতমূলক আচরণ করেন। করেন ক্ষমতার অপব্যবহার। ... Read More »

চট্টগ্রামে আগুন নেভাতে সেনা ও নৌবাহিনী যোগ দিয়েছে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’-এর আট তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের দুটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ১০ মিনিটের দিকে খবর পায় তারা। আগুন নিয়ন্ত্রণে তাদের ১৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া ... Read More »

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন : প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করব। এর সঙ্গে ... Read More »

এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন

এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন। তাঁরা হলেন— জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর) মেমোরিয়াল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার ও ব্যাখ্যা করার জন্য নোবেল দেওয়া হয়েছে এই তিন অর্থনীতিবিদকে। এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’- প্রণয়ন ও ব্যাখার জন্য ... Read More »

নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃতীয় দফায় আরো ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো—১৪ অক্টোবর মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে ... Read More »

Scroll To Top