Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2025 (page 7)

Yearly Archives: 2025

রাকসুর ভোটের তারিখ পরিবর্তন, ঘোষণা অনুযায়ী আগামী ১৬ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে

 রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১৬ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত ... Read More »

বাগমারা ঝিকরায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ, ১৪৩ জন দুস্থ মহিলা পাবেন সহায়তা

রেজাউল করিমঃ  রাজশাহী জেলাধীন বাগমারা উপজেলার ১২নং  ঝিকরা ইউনিয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি (চক্র: ২০২৫-২০২৬) কর্মসূচির আওতাধীন অসহায় গরীব, দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে মাসিক ৩০কেজি হারে কার্ডধারীদের চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) ১২নং ঝিকরা  ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে উপকার ভোগীদের মাঝে এই চাউল বিতরণ করেন ১২নং ঝিকরা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ... Read More »

রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, নির্বাচন পদ্ধতি নিয়ে : প্রেসসচিব

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন—এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয় বলেও মনে করেন তিনি। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসসচিব এ কথা বলেন। শফিকুল আলম বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ... Read More »

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

টি.এ.কে আজাদ:     আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে টানা ৫ দিন দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু ... Read More »

সুপার ফোরে লংকানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

জয় দিয়ে এশিয়া কাপ সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে রাতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার রাত সাড়ে আটটায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। সমীকরণ ছিল-ম্যাচে আফগানরা হারলেই সুপার নিশ্চিত ... Read More »

সাতক্ষীরায় একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে বিদ্যুৎহীন পুরো জেলা

সাতক্ষীরায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিনাপোতা এলাকায় গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ... Read More »

মাইক্রোসফটের যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

যুক্তরাজ্যে আগামী চার বছরে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই বিনিয়োগের মধ্যে দেশটির বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপনের পরিকল্পনাও রয়েছে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা এই ঘোষণা দেন। তিনি এক্সে (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, “আমরা আটলান্টিকের দুই প্রান্তের মানুষ ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আজ আমরা যুক্তরাজ্যে চার বছরে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ... Read More »

পাকিস্তানের এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র আমির মির এই তথ্য নিশ্চিত করেছেন। ক্রিকবাজের খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টিম হোটেল ছেড়েছে। তাদের বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল ছাড়ার কথা ছিল, কিন্তু তারা এক ঘণ্টা পর মাঠের উদ্দেশে রওনা দিয়েছে। যেহেতু ম্যাচটি ... Read More »

ভারি বর্ষণে সিলেটে নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা

ভারি বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও সিলেটে টানা বৃষ্টির কারণে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। দুই পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে প্রায় সব নদ-নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার দশমিক ২২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং জকিগঞ্জ উপজেলার ... Read More »

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে। রবিবার রাত থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিএইচই) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছে। নবজাতকের ফুপু লিপি বেগম বলেন, ‘নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে। চিকিৎসাধীন থাকা বাকি বাচ্চার অবস্থাও ভালো নেই।’ উল্লেখ্য, গতকাল রবিবার (১৪ ... Read More »

Scroll To Top