প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিট) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার এই সফরের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাওয়া। এছাড়া, জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
জাপান সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
Welcome To B News Just another WordPress site
