Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2024 (page 5)

Yearly Archives: 2024

আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। কারণ, তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।   প্রধান উপদেষ্টা এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের ... Read More »

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মতবিনিময় শেষে গণমাধ্যমকে ব্রিফ করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। Read More »

রাজশাহীতে ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখা উদ্বোধন

রাজশাহীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৩৯৮তম শাখা হিসেবে লক্ষ্মীপুর শাখা ২৮ নভেম্বর ২০২৪, বৃহ¯পতিবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল ... Read More »

উপদেষ্টা মাহফুজ আলম আলেম ও মুসলিম নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানালেন

দেশের প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। একই সঙ্গে তিনি ছাত্র জনতাকে অভিবাদন জানিয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্র জনতাকে অভিবাদন! দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে ... Read More »

আইসিসিতে গ্রেফতারি পরোয়ানার আবেদন, মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রসিকিউটর করিম খান। তিনি বুধবার (২৭ নভেম্বর) জানিয়েছেন, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী এই নেতা রোহিঙ্গা নিপীড়নের জন্য মানবতাবিরোধী অপরাধে জড়িত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। আইসিসির প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ২০১৬-১৭ সালে রাখাইন রাজ্যে সহিংসতার সময় ... Read More »

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বুধবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ড. খন্দকার মোশাররফ। বিএনপির সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, ... Read More »

উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীসহ বিএনপির ৬২ প্রস্তাবনা

বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে, যার মধ্যে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাবও রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এই প্রস্তাবনাগুলোর লিখিত কপি জমা দেয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে, যা ... Read More »

ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এর মধ্যে ঢাকায় চার প্লাটুন ও চট্টগ্রামে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে খুদে বার্তায় বলা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ... Read More »

চট্টগ্রামে আদালতে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় এক আইনজীবী নিহত

চট্টগ্রামে আদালতে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন। নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রামের আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত ৬-৭ ... Read More »

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং খাতুনগঞ্জ ও আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও ... Read More »

Scroll To Top