Sunday , 31 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2024 (page 4)

Yearly Archives: 2024

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে। গতকাল সোমবার দুপুরে ভারতের ... Read More »

প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব এ তথ্য জানান। তিনি জানান, জাতীয় ঐক্য ডাকের লক্ষ্যে আজ ছাত্রনেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন। পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন। ... Read More »

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭০৫ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৩ হাজার ৫৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ... Read More »

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ২ ডিসেম্বর, ২০২৪, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ... Read More »

আগামী নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ : তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন। এই নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্বল মনে হতে পারে। তার মানে এই নয়, বিএনপি ক্ষমতায় চলে গেছে বা ক্ষমতায় যাচ্ছে। যেকোনো মূল্যে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। ২০ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবার তারা ... Read More »

আর্থিক খাতের লুটপাটের চিত্র দেখে প্রধান উপদেষ্টা অবাক

আওয়ামী লীগের লুটেপাটের চিত্র পাঠ্যবইয়ে থাকা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, বিগত চার মেয়াদে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ অর্থনৈতিক খাতে যে লুটপাট করেছে এর একটি শ্বেতপত্র তৈরি করা হয়েছে। এই শ্বৈতপত্রটির মাধ্যমে ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই চিত্র পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যবইয়ে এই লুটপাটের কথা থাকা উচিত। আজ রবিবার সন্ধ্যায় ফরেন ... Read More »

টানা চার মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এলো

বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে ধারাবাহিক ভাবে বাড়ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। এই ধারায় প্রতি মাসে ব্যাংকিং চ্যানেলে দুই বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে টানা চার মাস। রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, নভেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ হাজার ৩৯৪ কোটি টাকা (প্রতি ... Read More »

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে ফিরেছে

প্রায় এক মাস ধরে বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট শনিবার বিকেল থেকে উৎপাদনে ফিরে। বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে আসা পানামার পতাকাবাহী একটি জাহাজ ৬৯ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়ী বন্দরে পৌঁছায়। এতে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে ফিরে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ায় লোডশেডিংয়ের পরিমাণ কমবে বলে ... Read More »

ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব

বাংলাদেশে হিন্দুরা নিরাপদ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই। আর ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।’ শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শফিকুল ইসলাম। ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। প্রেস সচিব শফিকুল আলম এমন সময় এ মন্তব্য করলেন যখন বহিস্কৃত ইসকন সংগঠক ... Read More »

ডেঙ্গুতে ১৭৩ জনের মৃত্যু নভেম্বরে

দেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি মাসে (নভেম্বর) ডেঙ্গুতে ১৭৩ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। এ ছাড়া নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৬৫২ জন। চলতি বছরের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ১৪ জনের মৃত্যু এবং হাসপাতালে এক ... Read More »

Scroll To Top