Sunday , 31 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2024 (page 20)

Yearly Archives: 2024

একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে , হাসপাতালে ৫৩৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১০২ জন মারা গেলেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন। সোমবার (১০ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।।   এর আগের দিন হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯৪ জন,  ঢাকা বিভাগে (সিটি ... Read More »

ইসরায়েল ধ্বংস হয়ে যাবে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চলতি সপ্তাহেই প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন তারা। গুরুত্বপূর্ণ ওই টেলিভিশন বিতর্কে মুখোমুখি হওয়ার আগেই কমালা হ্যারিসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। তিনি বলেছেন, কমলা হ্যারিস আগামী নির্বাচনে জিতলে ইসরায়েল ‘ধ্বংস’ ... Read More »

হিরো আলম কান ধরে উঠবসের বিষয়ে যা বললেন

বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে ৷ ঘটনার পরেই এ জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন হিরো আলম। তিনি বলেন, আমি মামলা করে নিচে আসার পর বিএনপির একটা দল আমার ওপর অতর্কিত হামলা ... Read More »

তামিম ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন !

মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সিনিয়র। মাহমুদউল্লাহ বয়সে বড় বিধায় সম্বোধন করেন ‘রিয়াদ ভাই’ বলে। সাকিব আল হাসান সমবয়সী। আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে এই তিনজনের সরব উপস্থিতি রয়েছে। বয়সের বাধা পেরিয়ে একই ফ্রেমে থাকার কথা তামিম ইকবালের। কিন্তু তিনি নেই। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটহীন জীবন প্রায় এক বছর হতে চলল। গত বছরের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সেই থেকে তামিম ... Read More »

গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) গুমের ঘটনা তদন্তে গঠিত হওয়া কমিশন প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে রাজধানীর গুলশান এভিনিউয়ে কমিশন কার্যালয়ে এ সভা হয়। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত হওয়া সব গুমের তদন্তে এই কমিশন গঠন করা হয়। আজ ... Read More »

দুই ডেপুটি গভর্নর নিয়োগ বাংলাদেশ ব্যাংকে

ড. মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহম্মদকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দুজনই বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। রবিবার (৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের দুই নির্বাহী পরিচালককে ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর আর্টিকেল ১০ (৪) ... Read More »

‘দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতেই পিলখানা হত্যাকাণ্ড’

শুধু অপারেশন ডাল-ভাত কিংবা রেশন বৃদ্ধির জন্য পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এই ঘটনা দীর্ঘদিনের পরিকল্পনা হিসেবে ঘটানো হয়েছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক সেনা কর্মকর্তা ... Read More »

জাতিসংঘের ৪০ লাখ ডলার সহায়তা ঘোষণা বন্যাদুর্গতদের জন্য

বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৪০ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ। জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে এই সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।   ডুজারিক বলেন, জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় ... Read More »

আমি প্রতিজ্ঞাবদ্ধ তরুণ বিপ্লবীদের স্বপ্ন পূরণে : প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। এক নতুন যুগের সূচনা করতে চাই। বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে সালাম দিয়ে প্রধান ... Read More »

ছুটি ঘোষণা শতাধিক পোশাক কারখানায়

মজুরি, হাজিরা বোনাস, শ্রমিক ছাটাই বন্ধ, নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় শতাধিক পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দেন তারা। এদিন গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।   এর আগে, সকালে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতে চলছিল স্বাভাবিক কার্যক্রম। পরে বিচ্ছিন্নভাবে টঙ্গী বিসিক, ভোগরা বাইপাস, বাঘের ... Read More »

Scroll To Top