রিমার্ক-হারল্যান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে। আর এই কোম্পানিটির পরিচালক হলেন চিত্রনায়ক শাকিব খান। আসন্ন সেই টুর্নামেন্টকে সামনে রেখে দলের নাম চূড়ান্ত করার পাশাপাশি নতুন লোগো উন্মোচন করল প্রতিষ্ঠানটি। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ‘ঢাকা ক্যাপিটালস’ নাম নিয়ে আসছে এই ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার (২ অক্টোবর) লোগো উন্মোচন করেন অভিনেতা শাকিব খান। উক্ত অনুষ্ঠানে ... Read More »
Yearly Archives: 2024
বৃষ্টির আভাস, আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ ৪ বিভাগে
দেশের চারটি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে ... Read More »
৮০ শতাংশ প্রবাস আয় বাড়ল
আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে প্রবাস আয় অনেক বেড়েছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২৪০ কোটি ৪৮ লাখ (২.৪০ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৮৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা)। কোনো একক মাসে এই পরিমাণ প্রবাস আয় গত চার বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত জুন মাসে ... Read More »
ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস সারাদেশে
সারাদেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, ... Read More »
সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত
সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩০ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে সরকার। এদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে চলতি ... Read More »
সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণের বিষয়ে কমিটি গঠন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করার জন্য সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন সচিব মো. মোখলেসুর রহমান গণমাধ্যমকে এ কথা জানান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সবার ... Read More »
ডেঙ্গু ভয়াবহ রুপ ধারণ করছে , সাত দিনে ২৫ মৃত্যু
সারাদেশে ভয়াবহ রুপ ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই যেমন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে, আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। আর এতে করে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ... Read More »
সচিবালয়কে ডিসেম্বরের মধ্যে প্লাস্টিকমুক্ত করার ঘোষণা
আগামী ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত (ওয়ানটাইম বা একবার ব্যবহৃত) করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে এবং ধীরে ধীরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন ... Read More »
আইএমএফ বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তা করবে : জর্জিয়েভা
বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ওয়াশিংটন-ভিত্তিক ঋণদাতা বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ঢাকায় একটি দল পাঠিয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক তার এ সমর্থন ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা ... Read More »
সবার সমর্থন প্রয়োজন তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে: ড. ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যুবসমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্যে দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে। তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব ... Read More »
Welcome To B News Just another WordPress site