টি.এ.কে আজাদঃ দুর্নীতি কিছুটা কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে চাঁদাবাজি তেমন কমেনি বলেও জানান তিনি। সোমবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।উপদেষ্টা বলেন, চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে।তাই সময় লাগছে। বেসরকারি খাতের বিনিয়োগ কম হওয়ায় ... Read More »
Yearly Archives: 2024
একনেকে ৪টি প্রকল্প অনুমোদন- ২৪ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে
টি.এ.কে আজাদঃ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সোমবার (৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ২৪ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৭৪৬ কোটি ৬৬ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৬ হাজার ১২ কোটি ৩৩ লাখ টাকা ... Read More »
সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আটক
টি.এ.কে আজাদঃ সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।তিনি জানান, আজ বিকেলে ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ... Read More »
ঢাকায় যানজটে দিনে ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে
টি.এ.কে আজাদঃ রাজধানী ঢাকায় যানজটের কারণে প্রতিদিন ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সংবাদ সম্মেলন থেকে যানজট নিয়ন্ত্রণে ১২ দফা সুপারিশ প্রস্তাব করা হয়। লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামা, পরিবহনসংশ্লিষ্টরা নিয়মনীতির তোয়াক্কা না করায় ভয়াবহ যানজটে ... Read More »
নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
টি.এ.কে আজাদঃ আওয়ামী লীগ সরকারের যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বেশিরভাগই গত ৫, ৬, ৭ আগস্ট পালিয়েছে। নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (৫ অক্টোবর) বিকালে এপিবিএন মীর মুগ্ধর নামে করা একটি ভবন ও ফটকের উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ... Read More »
আরও ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে
টি.এ.কে আজাদঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৩২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭১৬ জন। চলতি বছর এখন পর্যন্ত ... Read More »
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ
বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পর সারা দেশের ন্যায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর ২০২৪) বিকেলে পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা মোঃ সামসুল হক সুরা ও কর্মপরিষদ সদস্য বাংলাদেশ ... Read More »
দেশগুলোকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, জো বাইডেন ও কমলা হ্যারিস দেশগুলোকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। খবর, ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট। প্রতিবেদনের তথ্যমতে মধ্যপ্রাচ্য ইস্যুতে ক্ষোভ ঝেড়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব আগুনে জ্বলছে এবং বর্তমান মার্কিন নেতৃত্ব তা প্রতিরোধে কিছুই করছে না, এমন অভিযোগ আনেন ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির কোনো নেতৃত্ব নেই, দেশ পরিচালনার কেউ ... Read More »
বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিশ্বকাপ মিশন শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ ২০১৪ সালে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর টানা ১০ বছরেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি টাইগ্রেসরা। তবে এবার বিশ্বকাপের নবম আসরের প্রথম ম্যাচেই সেই আক্ষেপ ঘুচেছে জ্যোতি-নাহিদাদের। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ঐতিহাসিক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়েছিল ... Read More »
সাবেক এমপি সালাম মুর্শেদী ২ দিনের রিমান্ডে
ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালত এ আদেশ দেন। এর আগে, আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড ... Read More »
Welcome To B News Just another WordPress site