লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠিত হলো একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১৫তম বার্ষিক গভর্নর অ্যাওয়ার্ডস। গত রোববার হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি বলরুমে ছেলের সঙ্গে দেখা গেল হলিউড তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে।
এবারের গভর্নর অ্যাওয়ার্ডসে সম্মাননা দেওয়া হয়েছে প্রয়াত অভিনেতা কুইকি জোন্স, জেমস বন্ড প্রযোজক বারবারা ব্রকলি এবং মাইকেল জি. উইলসন চলচ্চিত্র নির্মাতা রিচার্ড কার্টিস এবং কাস্টিং ডিরেক্টর জুলিয়েট টেইলরকে। বিশেষ এই সন্ধ্যায় ১৬ বছর বয়সি ছেলে নক্সের সঙ্গে হাত ধরে লালগালিচায় নজর কাড়ের ৪৯ বছর বয়সি অ্যাঞ্জেলিনা।
জোলির পরনে ছিল এক ভিনটেজ সোনালি এবং ক্রিম রঙের এম্পায়ার ওয়েস্ট গাউন, হালকা মেকআপ, একটি ডায়মন্ড নেকলেস এবং রুপালি দুল দিয়ে নিজের লুক সম্পূর্ণ করেছিলেন। অন্যদিকে নক্স পরেছিলেন ক্লাসিক টাক্সেডো এবং কালো জুতা। তার নতুন বাজ কাট চুলের স্টাইলও নজর কাড়ে।
Welcome To B News Just another WordPress site
