Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬

ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ। প্রতিদিনই এমন অভিযান পরিচালনা করে থাকে ডিএমপি।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৮১৩ পিস ইয়াবা, ৪৫.২ গ্রাম হেরোইন, ৫৩ কেজি ৯০২ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেফতার ৪৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে। তাদেরকে আদলতের উদ্দেশ্যে প্রেরণ করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top