Wednesday , 24 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » স্বাস্থ্য » ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৫

শে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫ জন। আজ বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্ত ৮২ জন ঢাকার ও ১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশে সর্বমোট ২৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪২ জন এবং ঢাকার বাইরে ৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় এক হাজার ৩৭৮ জন এবং ঢাকার বাইরে ৬৪৪ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৭২৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ১২৬ জন এবং ঢাকার বাইরে ৬০০ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top