Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

মেক্সিকোর একটি কারাগারে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর জুয়ারেজের একটি কারাগারে স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, একই শহরে পৃথক আরেকটি সশস্ত্র হামলায় দুই জন নিহত হয়েছেন।

কারাগারে হামলার খবর নিশ্চিত করেছে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি গাড়িতে করে বেশ কয়েকজন বন্দুকধারী হামলায় অংশ নেন। হামলার একপর্যায়ে বন্দীরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছেন।

কারাগারে যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তা কর্মী এবং চারজন বন্দি। এছাড়া হামলায় অন্য আরও ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন পালিয়ে গেছেন।

প্রসিকিউটর বলছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারীরা সাঁজোয়া যানে করে স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে হামলা চালায়।

কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। কী কারণে এই হামলা চালানো হয়েছে তাও জানা যায়নি। বিষয়টির তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top