Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৮

মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৮

মেক্সিকোতে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) খালিজটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির দিকে নিয়ে যাওয়া একটি হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি হিদালগো রাজ্য থেকে মেন্টেরে যাচ্ছিল। সংঘর্ষে দুটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় ১৮ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় ট্রাকের চালক বেঁচে গেছেন। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। -সূত্র : খালিজটাইমস

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top