ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ তথ্য জানা যায়।
মনোনয়ন বোর্ডের একাধিক নেতা জানান, ব্রিটেনের রানির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকার্ত-মর্মাহত। রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্য যাবেন প্রধানমন্ত্রী।
শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করার কথা রয়েছে।
Welcome To B News Just another WordPress site
