রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৮২৩ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, তিন কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।
Welcome To B News Just another WordPress site
