Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সার্চ কমিটির বৈঠক শুরু

সার্চ কমিটির বৈঠক শুরু

নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত নামের তালিকা আরও ছোট করতে বৈঠকে বসেছে সার্চ কমিটি। শনিবার বৈঠকে ২০ জনের তালিকা করে কমিটি। এই ২০ জন থেকে চূড়ান্ত ১০ জনের তালিকা তৈরি করতে আজ রোববার বিকালে আবার সার্চ কমিটির বৈঠক শুরু হয়েছে ।

কারা থাকছেন চূড়ান্ত তালিকায় তা নিয়ে কৌতূহল সর্বত্র। সর্বশেষ যে ১০ জনের নাম বঙ্গভবনে পাঠানো হবে তা প্রকাশ করা হবে কিনা তা নিশ্চিত নয়। অনেকে চূড়ান্ত করা নাম প্রকাশের দাবি জানিয়ে আসছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আরেফিন জানিয়েছেন, নাম প্রকাশ করা হবে কিনা তা সার্চ কমিটি সিদ্ধান্ত নেবে। দু-একদিনের মধ্যেই তা জানা যাবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top