বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলা সহ সারা দেশ ও ঝিকরা ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঝিকরা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় মানিক প্রামানিক বলেন, পৃথিবীতে বোধ করি বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন।
আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।
তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়; এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও।
Welcome To B News Just another WordPress site
