ঢাকার নবাবগঞ্জে কাকলী আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কাকলীর পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত ৫ই সেপ্টেম্বর উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বক্তারনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই মৃত কাকলীর স্বামী রাজ্জাকসহ ও তার পরিবারের সবাই পলাতক রয়েছে। ঘর তালাবদ্ধ রয়েছে। কাকলীর মা ফিরোজা বেগম অভিযাগ করে বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করেনি, ওরা ... Read More »
Yearly Archives: 2021
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি এটা হাস্যকর : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নাই তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বিএনপির জাতীয় সম্মেলন তো দূরের কথা গত একযুগে তৃণমূল পর্যায়েও তারা কোনো সম্মেলন করতে পারেনি। এমতাবস্থায় যাদের দলেই গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। ওবায়দুল কাদের ... Read More »
চারজনের মৃত্যুদণ্ড শরীয়তপুরে শিক্ষক হত্যায়
শরীয়তপুর সদরের শিক্ষক আব্দুস ছামাদ আজাদকে হত্যার অভিযোগে করা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজাদ উপজেলার চিকন্দি সরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. মনির কামাল এ রায় দেন। এছাড়া নয়জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুজ্জামান খান,জাহাঙ্গীর মাতবর, ... Read More »
দুই ধাপ উন্নতি মোস্তাফিজের, শীর্ষস্থান হারালেন সাকিব
নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। শেষ ম্যাচে ছিলেন বিশ্রামে। আর তাতে নেতিবাচক ফল পেলেন তিনি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে। সাকিবের অবনমন হলেও দুই ধাপ উন্নতি হয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করে দীর্ঘ তিন বছর পর শীর্ষে উঠেছিলেন সাকিব। পেছনে ফেলেছিলেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ নবীকে। মাস পেরোতে ... Read More »
মাথাপিছু ২৫ হাজার টাকা বিদেশি ঋণের পরিমাণ
দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার বা ২৪ হাজার ৮৩০ টাকায় (১ ডলার = ৮৫ টাকা ধরে) পৌঁছেছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এ কথা জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব চলছিল। মন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক ঋণের ... Read More »
‘ বিশ্ববিদ্যালয় খুলছি না আন্দোলনের ভয়ে- এ দাবি হাস্যকর’
আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না- এমন অভিযোগকে হাস্যকর উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ তো সারাজীবন আন্দোলন করেছে। গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। কারা তাদের বিরুদ্ধে আন্দোলন করবে? জনবিচ্ছিন্নদের আন্দোলন নিয়ে আমরা ভয় পাব, তা হাস্যকর। আজ বুধবার জাতীয় সংসদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান নিয়ে আমাদের ... Read More »
দেখে নিন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি
আগামী ১৭ অক্টোবর শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চারদিন পরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তিন টি-টোয়েন্টি আর টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরেরটি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে টাইগারদের। ২০১৬ এশিয়া কাপের পর প্রথমবারের মতো ... Read More »
বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত চলতি মাসেই
আগামী ২৭শে সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক থেকে এমন ... Read More »
পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে দুইজনের আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ও দুপুরে উপজেলার মাঝেরচর ও লালুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সদর পৌরসভার মাঝেরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম (২০) ও লালুরকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহমানের ছেলে আউয়াল (৫৫)। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, মঙ্গলবার দুপুরে পারিবারিক ... Read More »
চট্টগ্রামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৯ মাস পর
করোনার কারণে সবকিছু ওলটপালট হয়ে গেলেও এ বছর ঘরের মাঠে বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ খেলেছে বাংলাদেশ। করোনা না থাকলেও সংখ্যাটা আরও বাড়ত এবং দেশের বিভিন্ন ভেন্যুতে খেলা হতো। মহামারীর পরিস্থিতিতে বাংলাদেশের হোম ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। ওই সিরিজের একটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা আছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট ... Read More »
Welcome To B News Just another WordPress site